• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন

শেখ হাসিনা, আজিজ ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেখ হাসিনা, আজিজ ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

বর্তমানে এ মামলায় নয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রসিকিউটররা জানিয়েছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ শেষে রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ ঘটনার তদন্তের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।

প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেওয়ার মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd