• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন গোলাম পরওয়ার ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা জামালপুরে সেপটিক ট্যাংকে বৃদ্ধার মরদেহ উদ্ধার ভারতীয় ক্রিকেট দলের জন্য মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ দিয়েছেন গাভাস্কার পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা, গর্ভপাতের অভিযোগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহের রহস্য উন্মোচন: তদন্ত প্রতিবেদন প্রকাশ বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল আলোচনায় সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান

ভারতীয় ক্রিকেট দলের জন্য মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ দিয়েছেন গাভাস্কার

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ভারতীয় ক্রিকেট দলের জন্য মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ দিয়েছেন গাভাস্কার

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তিনি দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের বড় মাঠের কথা মাথায় রেখে ভারতের মাঠগুলোর বাউন্ডারি বড় করার আহ্বান জানিয়েছেন।

গাভাস্কার বলেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের ভেন্যুগুলোর অধিকাংশ মাঠে বাউন্ডারি তুলনামূলক বড়। তাই ভারতীয় ব্যাটারদের এখন থেকেই সে ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

তিনি উল্লেখ করেন, “ভারতের মাটিতে সিরিজ চলাকালে মাঠের বাউন্ডারি বড় করা দরকার। তাহলে বিশ্বকাপে বড় মাঠে খেলতে গিয়ে ব্যাটারদের সমস্যা হবে না।”

গাভাস্কার মাঠের আকার বাড়ানোর জন্য এলইডি বিজ্ঞাপন বোর্ড ও এর পেছনের খালি জায়গা ব্যবহারের পরামর্শ দেন। তিনি বলেন, “বাউন্ডারির পাশে এলইডি বোর্ডের জন্য অনেক জায়গা রাখা হয়। এর পেছনেও কিছু জায়গা থাকে। সেই অংশ ব্যবহার করা গেলে মাঠ আরও বড় করা সম্ভব।”

বিশ্বকাপে ভারতীয় ব্যাটারদের কৌশলগত ব্যাটিংয়ের ওপরও জোর দিয়েছেন তিনি। গাভাস্কার বলেন, “বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে। কোন বোলারকে আক্রমণ করা হবে আর কাকে সম্মান দেওয়া হবে, সেটা আগে ঠিক করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd