• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেশের সব দুধ ও দুগ্ধজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত প্রধানমন্ত্রীকে ১৯ মণ আনারস উপহার দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কুষ্টিয়ায় নতুন ইউএনওকে সংবর্ধনা, বিতর্কিত পদমর্যাদা নিয়ে আলোচনা ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন গোলাম পরওয়ার ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা জামালপুরে সেপটিক ট্যাংকে বৃদ্ধার মরদেহ উদ্ধার ভারতীয় ক্রিকেট দলের জন্য মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ দিয়েছেন গাভাস্কার পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা, গর্ভপাতের অভিযোগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহের রহস্য উন্মোচন: তদন্ত প্রতিবেদন প্রকাশ বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড

ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নম্বর চিলারং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দীন (৫৬) বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত সোমবার দুপুরে কিশোরীটি ঘরে একা ছিল। এ সময় ইউপি সদস্য আলাউদ্দীন ফ্যামিলি কার্ড করার কথা বলে বাড়িতে প্রবেশ করেন এবং কিশোরীর কাছে এনআইডি কার্ডের ফটোকপি চান। ফটোকপি দেওয়ার পর তিনি পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চান।

অভিযুক্ত ইউপি সদস্য সুযোগ পেয়ে কিশোরীর গায়ে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়েন এবং পরে চিৎকার শুরু করেন। কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আলাউদ্দীন পালিয়ে যান।

ভুক্তভোগীর বাবা ফিরে এসে মেয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ভর্তি করেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলাউদ্দীনের সঙ্গে কথা বলতে গেলে তিনি হুমকি দেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd