ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Reporter Name
/ ২৫
Time View
Update :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
Share
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে কাজ করছে। তিনি রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। সরকার এখন বিদেশি বিনিয়োগ জোরদারের চেষ্টা করছে যাতে অর্থনীতিকে শক্তিশালী করা যায়। তিনি উল্লেখ করেন, ব্লু ইকোনমিতে ইউরোপের দেশগুলো বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চলছে এবং বিনিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, জ্বালানি, ব্লু ইকোনমিক, পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য পশ্চিমাদেরও আগ্রহ রয়েছে। এছাড়া, খেলাধুলা এবং সংস্কৃতিতে বিনিয়োগ আনতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
২৯
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণে কাজ করছে। তিনি রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। সরকার এখন বিদেশি বিনিয়োগ জোরদারের চেষ্টা করছে যাতে অর্থনীতিকে শক্তিশালী করা যায়।
তিনি উল্লেখ করেন, ব্লু ইকোনমিতে ইউরোপের দেশগুলো বিনিয়োগ করতে আগ্রহী। এ বিষয়ে আলোচনা চলছে এবং বিনিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তিনি বলেন, জ্বালানি, ব্লু ইকোনমিক, পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য পশ্চিমাদেরও আগ্রহ রয়েছে।
এছাড়া, খেলাধুলা এবং সংস্কৃতিতে বিনিয়োগ আনতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রকাশ আর এ লায়ন সরকার ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত24 কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
আল্লাহ চত্বর নরসিংদী/আঞ্চলিক অফিস নাজাত পাক দরবার শরীফ
শেরপুর কান্দাপাড়া আদিয়াবাদ রায়পুরা নরসিংদী।
ঢাকা অফিস ১৫/৩ ওয়ারি স্ট্রিট ঢাকা ১২০৩