• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রীএহছানুল হক মিলন ।। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি।। / ৫০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

৭৫

দিনাজপুরে মত বিনিময় সভায় শিক্ষামন্ত্রীএহছানুল হক মিলন ।। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি ।।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, আমরা চাই মান-সম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের লেখা-পড়ার মান উন্নয়ন করা। আমরা সেই কাজটি করতে শিক্ষা বিভাগের কার্যক্রমকে এগিয়ে যাচ্ছি।

 

২৬ জুন -২০২৬ শুক্রবার বিকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন ২০২৬ সালে আগামী ২ জুলাই থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীনস্ত রংপুর বিভাগের ৮টি জেলার মাদ্রাসা শিক্ষাবোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড,আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে কোন নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিবকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতা মূলক সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব সিসি ক্যামেরা মনিটরিং করবেন। কোন ধরনের অনিয়ম বা অসংগতি সিসি ক্যামেরায় প্রাপ্ত হলে, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি নির্দেশ প্রদান করেন।

 

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী ড,আ ন ম এহছানুল হক মিলন বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিজের সন্তান পড়ে না, তাদের শিক্ষকতার কোন অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে, তবেই শিক্ষা কার্যক্রম ও পাঠদানে অগ্রগতি হবে।এ ভাবেই প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক ভাবে শিক্ষা ব্যবস্থাকে, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ বোরহান উদ্দিন, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রফিকুল আলম প্রমুখ।

 

মতবিনিময় সভায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তা, শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল- করিম বাবু, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮’টি জেলার ২১৩টি কেন্দ্র সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১০৭টি কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৫৬’টি কেন্দ্রের কেন্দ্র সচিবগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd