• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক আটক ইউরিয়া সার মিশিয়ে খাদ্য প্রস্তুত, নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা” সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন

ইউরিয়া সার মিশিয়ে খাদ্য প্রস্তুত, নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা”

নিজস্ব প্রতিবেদক / ১১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

২৩

“ইউরিয়া সার মিশিয়ে খাদ্য প্রস্তুত, নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা”

 

নিজস্ব প্রতিনিধি,নরসিংদী, ১০ জুন:

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বুধবার (১০ জুন) ইটাখোলা মোড় এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খাদ্যপণ্য তৈরিতে ইউরিয়া সার ব্যবহারের অভিযোগে একটি বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেকারিতে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও পুরোনো তেল জব্দ করে ধ্বংস করা হয়।

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটাখোলা মোড় সংলগ্ন একটি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্যপণ্য প্রস্তুতের কাজে ইউরিয়া সার ব্যবহারের ঘটনা হাতেনাতে ধরা পড়ে। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে বেকারিতে খাদ্য প্রস্তুতের কাজে ব্যবহৃত প্রায় ৮০ লিটার নিম্নমানের ও দীর্ঘদিনের পুরোনো তেল জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের স্বার্থে তেলগুলো বিনষ্ট করা হয়।

 

এছাড়া সড়কে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় মোট ৪ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

সব মিলিয়ে ৮টি মামলায় মোট ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিফ ও আসাদ উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে মো. খালিদ হোসেন শিমুল বলেন, “খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান ব্যবহার করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেললে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

 

তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও জোরদারভাবে পরিচালনা করা হবে বলে ঘোষণা দেন।কপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd