• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮ ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ

 ⚠️ বাংলাদেশকে ঘিরে পাক যুবনেতার কড়া হুঁশি/য়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৬৪১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

৭৮৬

বাংলাদেশে হামলা হলে জবাব দেবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র: পাক যুবনেতার হুঁশিয়ারি।

আন্তর্জাতিক ডেস্ক।

ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের আগ্রাসী বা ‘খারাপ অভিপ্রায়’ নিয়ে নজর দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার উপযুক্ত জবাব দেবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ (পিএমএল-এন)-এর যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তান নীরব থাকবে না। পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও মিসাইল খুব কাছেই রয়েছে—এ কথা মনে রাখার আহ্বান জানান তিনি।
উসমানি অভিযোগ করেন, ভারত ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশকে নিয়মিত হয়রানি করছে।
ভিডিও বক্তব্যে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব দেন। তার মতে, উভয় দেশে একে অপরের সামরিক ঘাঁটি স্থাপন করা হলে কৌশলগত সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
এছাড়া তিনি বলেন, পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোর (সিপিইসি) বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে যুক্ত হলে আঞ্চলিক প্রভাব আরও জোরদার হবে। উসমানির দাবি, যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে, তারাই বিশ্ব রাজনীতিতে নেতৃত্ব দেয়।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য সামরিক অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

(ছবি ও তথ্য সংগ্রহ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd