• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত প্রসঙ্গে মন্তব্য: নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান

বাউল সম্রাট লালন সাঁইজির ১৩৫তম তিরোধানের ৪০ দিন উপলক্ষে সাধু সঙ্গ শুরু হয়েছে

নরসিংদী প্রতিনিধি। / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

৪৮২

বাউল সম্রাট লালন সাঁইজির ১৩৫তম তিরোধানের ৪০ দিন উপলক্ষে সাধু সঙ্গ শুরু হয়েছে

নরসিংদী, রায়পুরা:

বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধানের ৪০ দিন উপলক্ষে দু’দিনব্যাপী সাধু সঙ্গ–এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর এলাকায় বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন সাধুর আখড়াবাড়িতে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে ২৫ নভেম্বর ২০২৫ ইং, বাংলা ১০ ও ১১ অগ্রহায়ণ ১৪৩২, মঙ্গলবার ও বুধবার।

দেশের বিভিন্ন জেলা থেকে সাধু, ফকির, বাউল ও লালনভক্তরা ভোর থেকেই আখড়াবাড়ি প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেছেন। লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, সাম্যবাদী চেতনা ও আধ্যাত্মিক উপদেশকে সামনে রেখে চলছে ভাবগান, আড্ডা, দর্শনচর্চা ও মিলন মেলা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তিরোধানের ৪০ দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, বাউল গান, রাতব্যাপী সাধু মিলন, ভক্ত সমাবেশ এবং খাবার বিতরণসহ নানা কর্মসূচি সাজানো হয়েছে। আখড়াবাড়ি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আয়োজন কমিটি।

লালন সাঁইজির বিশ্বমানবিক বাণী—“মানুষ ভজলে সোনার মানুষ হবি”—ছড়িয়ে দিতে প্রতিবছর এই আয়োজন অনুষ্ঠিত হলেও এবারের আয়োজনকে ঘিরে উৎসাহ ও ভক্তদের সমাগম অনন্য মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd