• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফ্রান্সে বাক্সের ভেতর থেকে উদ্ধার হলো ৫ নবজাতকের দেহাবশেষ দেওনার পীরের লেবার পার্টির বহিষ্কারের দাবি হবিগঞ্জে নাসীরুদ্দীন ও সারজিসের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানালেন নাহিদ ইসলাম শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী বাংলাদেশ ভলিবল দলের র‌্যাঙ্কিংয়ে ৭৫ নম্বরে উন্নীত ইবিএলের নতুন চেয়ারম্যান হিসেবে আনিস আহমেদের নিয়োগ কক্সবাজার সিটি করপোরেশন হচ্ছে: তথ্য উপদেষ্টা ডা. জাহিদ উর রহমানের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের এলএনজি আমদানির নীতিগত অনুমোদন পেল সরকার বিএনপি নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার কুপ্রস্তাবের অভিযোগ

কক্সবাজারে শীতের শুরুতেই পর্যটকের ঢল সৈকতজুড়ে উৎসবের আমেজ, নিরাপত্তায় কঠোর নজরদারি।

প্রতিবেদক আর এ লায়ন সরকার / ৮১০ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

৮৭০

কক্সবাজারে শীতের শুরুতেই পর্যটকের ঢল সৈকতজুড়ে উৎসবের আমেজ, নিরাপত্তায় কঠোর নজরদারি।

প্রতিবেদক আর এ লায়ন সরকার।

শীতের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। সাপ্তাহিক ছুটিসহ প্রতিদিনই লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্ট। পরিবার, বন্ধু ও আত্মীয়স্বজন নিয়ে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় পুরো সাগরতীরজুড়ে বইছে উৎসবের আমেজ।

 

সকাল থেকেই বালুচরে দেখা যায় শিশুরা খেলায় মত্ত, বড়রা সেলফি ও ছবি তোলায় ব্যস্ত, আর তরুণ-তরুণীরা ঢেউয়ের গর্জনে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। শীতের হাওয়া ও স্বচ্ছ পানির কারণে সাগরতীরে বেড়েছে প্রাণচাঞ্চল্য—এমনটাই জানিয়েছেন পর্যটকরা।

রাজশাহী থেকে আসা পর্যটক মনিরুল ইসলাম বলেন, “শীতের আবহে সমুদ্র আরও মনোমুগ্ধকর। নোনাজলে পা না ভিজালে যেন অন্যরকম অপূর্ণতা রয়ে যায়।”

আরেক পর্যটক নেজামত মিয়া জানান, “সমুদ্র সবসময়ই সুন্দর। যখনই সুযোগ পাই, পরিবারকে নিয়ে সৈকতে সময় কাটাতে চলে আসি।”

ঢাকা থেকে আগত সমির শাহা বলেন, “শীতের সময় সমুদ্রের পানি শান্ত থাকে। এই সময়ে সমুদ্রস্নান করলে সত্যিই মন ভরে যায়।”

 

১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে পর্যটন মৌসুম শুরু হওয়ায় কক্সবাজারের হোটেল-মোটেলে বুকিং বেড়েছে। ফলে পর্যটন ব্যবসায় ফিরে এসেছে গতি।

 

কলাতলী পয়েন্টে দোকান পরিচালনাকারী আবুল কাশেম বলেন, “গত কয়েক দিন ভালো ব্যবসা হয়েছে। পর্যটক বেশি থাকলে আমাদের আয়ও বাড়ে। এ মৌসুম ভালো যাবে বলে আশা করছি।”

চটপটি বিক্রেতা শফিকুল ইসলাম জানান, “সাম্প্রতিক সময়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যবসাও জমে উঠেছে।”

 

পর্যটকের নিরাপত্তায় সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনটি পয়েন্টে দায়িত্ব পালন করছে সি সেফ লাইফগার্ডের সদস্যরা। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছে।

 

সিনিয়র লাইফগার্ড আব্দু সালাম বলেন, “প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক সাগরে নামছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা নিরলস কাজ করছি।”

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের টহল অব্যাহত আছে। যেন কোনো অপরাধী বা দুষ্কৃতিকারী সৈকত এলাকায় তৎপরতা চালাতে না পারে।”

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে পর্যটন এলাকাজুড়ে নিরাপত্তা মনিটরিং জোরদার করা হয়েছে।

 

পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, পর্যটকের এমন ভিড় অব্যাহত থাকলে এ খাত আরও সমৃদ্ধ হবে। কক্সবাজারে প্রাণচাঞ্চল্যের এই দৃশ্য জানিয়ে দিচ্ছে—শীতকালেই পর্যটনের প্রকৃত মৌসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd