• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারেদেসের বিরুদ্ধে ৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কা ৫৩ বছর পর বোতলের ভেতর উদ্ধার হলো শিশুর চিঠি, অপহরণের বর্ণনা রয়েছে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলার দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সর্বোচ্চ ব্যয়, ২৮ দলের শূন্য ব্যয় কনক্যাকাফের ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান, উয়েফার উদ্বেগ প্রকাশ সন্তানের ঘুমের অভ্যাস: বাবা-মায়ের সঙ্গে থাকা কতটা নিরাপদ? ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন আজ ঢাকায় তিন কনসার্ট, জমবে সংগীতের সন্ধ্যা কেশম দ্বীপের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে: ইরানি স্পিকার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমলো

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

নাজাত ডেস্ক রিপোর্ট / ৬২২ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

৬৮০

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

নাজাত ডেস্ক রিপোর্ট।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

সোমবার দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এ রায় পড়া শুরু হয় এবং তা সরাসরি সম্প্রচার করে বিটিভি। বিকেলে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

 

এর আগে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় হয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন। আজকের রায়ে দেশে তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও সাবেক আইজিপি চৌধুরী মামুন গ্রেপ্তার হওয়ার পর রাজসাক্ষী হন, যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি তৈরিতে সহায়তা করে।

 

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের পরিবার ও আহতরা। রায় শোনার পর তাদের অনেককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd