নরসিংদীতে জননিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১ আর এ লায়ন সরকার, নরসিংদী। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নরসিংদী জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের বিশেষ উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং একাধিক স্থানে চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। র্যাব সূত্রে জানা গেছে, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা দিনরাত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, জনগণের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। নরসিংদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে...
৭৩৩
নরসিংদীতে জননিরাপত্তা জোরদার করেছে র্যাব-১১
আর এ লায়ন সরকার, নরসিংদী।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নরসিংদী জেলায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব-১১, নরসিংদী ক্যাম্পের বিশেষ উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং একাধিক স্থানে চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে।
র্যাব সূত্রে জানা গেছে, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় র্যাব সদস্যরা দিনরাত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, জনগণের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। নরসিংদীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
প্রকাশ আর এ লায়ন সরকার ট্রেড লাইসেন নং ১১৫২/৬৮৩ রেজিঃ নং সি- ১৭৮৩১৪ বাণিজ্য মন্ত্রণালয়/ তথ্য মন্ত্রণালয় অনুমোদন প্রক্রিয়াধীন, নাজাত24 কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
আল্লাহ চত্বর নরসিংদী/আঞ্চলিক অফিস নাজাত পাক দরবার শরীফ
শেরপুর কান্দাপাড়া আদিয়াবাদ রায়পুরা নরসিংদী।
ঢাকা অফিস ১৫/৩ ওয়ারি স্ট্রিট ঢাকা ১২০৩