• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল আলোচনায় সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নরসিংদীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৭৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

৭৭৪

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নরসিংদীতে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নরসিংদী প্রতিনিধি আর এ লায়ন সরকার।

নরসিংদী, ২৩ অক্টোবর (বৃহস্পতিবার):
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা।
অনুষ্ঠানের উদ্যোগ নেন মরজাল ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
রাষ্ট্র কাঠামো মেরামতের এই আন্দোলন জাতির অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। আমরা জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই কাজ করছি।”

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, উপদেষ্টা সদস্য, নরসিংদী জেলা বিএনপি।
তিনি বলেন—

স্বাধীনতার চেতনা আজ পুনরুদ্ধার করতে হবে— এটাই আমাদের নতুন লড়াই।”

সভায় সভাপতিত্ব করেন মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, এবং সঞ্চালনা করেন মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, মরজাল ইউনিয়ন বিএনপি।

৩১ দফা বাস্তবায়নের শপথ নিয়ে কর্মশালা শেষ হয় ঐক্যের আহ্বানে। বক্তারা বলেন—

জনগণের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির এই লড়াই চলবে।

জনগণের শক্তি, গণতন্ত্রের প্রত্যয় — রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে ঐক্যবদ্ধ বিএনপি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd