• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

মাধবদী চরদিঘলদী মাহমুদিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসা: কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে।

আর এ লায়ন সরকার নরসিংদী। / ৮৭২ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

৭৬৯

মাধবদী চরদিঘলদী মাহমুদিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসা: কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে।

আর এ লায়ন সরকার, নরসিংদী।

নরসিংদী জেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের নোয়াবপুর গ্রামে অবস্থিত “মাহমুদিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসা” স্বল্প সময়ের মধ্যে একটি সুপরিচিত কওমি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

২০১৬ সালে মাওলানা মুনিরুল ইসলাম কোরআন-হাদীসের আলোকে নতুন প্রজন্মকে আলোকিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেন। বর্তমানে এখানে কুদুরী জামাত (৮ম শ্রেণি) পর্যন্ত পাঠদান চালু রয়েছে।

প্রতি বছর গড়ে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফের সবক গ্রহণ করে এবং একই সংখ্যক শিক্ষার্থী আমপাড়া মুখস্থ করে। এ বছরও ৩০ জন শিক্ষার্থী কোরআন শরীফের সবক গ্রহণ করেছে, যা এলাকার জন্য এক বিশাল আশীর্বাদ ও গৌরবের বিষয়।

সবক প্রদানের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মৌলভী আব্দুর রসিদ মাস্টার, মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী ডা. আব্দুল মান্নান, শিক্ষকবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। তারা শিক্ষার্থীদের মাথায় হাত রেখে দোয়া করেন, যেন এ শিশুরা পূর্ণাঙ্গ হাফেজে কোরআন হয়ে ইসলামের খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে।

স্থানীয়রা জানান, মাহমুদিয়া তা’লিমুল কোরআন মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি নূরের মিনার, যেখান থেকে আগামী দিনের আলেম-আলেমা, হাফেজ-হাফেজা এবং সমাজ সংস্কারক তৈরি হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd