• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে প্যারাসেলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন সকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস এড়িয়ে চলা উচিত বাসযাত্রায় বমির সমস্যা প্রতিরোধের উপায় কেরালায় যমজ কনে ও যমজ বর নিয়ে অনুষ্ঠিত হলো বিরল বিয়ে এল নিনোর তীব্রতা বাড়ছে, চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের ঢাকায় আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের চার দিনের সফর শুরু নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের টার্গেট করে প্রতারণা চক্রের সক্রিয়তা যশোরে উন্নয়ন কার্যক্রমের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : অনিন্দ্য ইসলাম অমিত যশোর সফরে এসেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দিনভর কর্মসূচি

নারায়ণগঞ্জে ধর্ষণে বাধা ও হত্যা চেষ্টার ঘটনায় ছাত্রদল নেতা মামুন – র‍্যাব-১১’র অভিযানে মূল আসামি নুর ইসলাম আটক।

নাজাত ডেস্ক রিপোর্ট / ৩৭৫ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

৩১৭

নারায়ণগঞ্জে ধর্ষণে বাধা ও হত্যা চেষ্টার ঘটনায় ছাত্রদল নেতা মামুন – র‍্যাব-১১’র অভিযানে মূল আসামি নুর ইসলাম আটক।

 

নাজাত ডেস্ক রিপোর্ট।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি নুর ইসলাম (৪৮)কে আটক করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর অপরাধীদের দ্রুত গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সদর কোম্পানির একটি চৌকস দল ২৫ আগস্ট ২০২৫ বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেফতার করে। আটক নুর ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা চিতাশাল এলাকায়।

গণমাধ্যম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২২ আগস্ট শুক্রবার দিবাগত রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার কবির মাস্টারের ভাড়া বাড়িতে মফিজ (৪০) নামে এক সন্ত্রাসী তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন সেখানে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ ও তার সহযোগীরা মামুনকে এলোপাথাড়ি মারধর করে এবং একপর্যায়ে চারতলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত মামুনকে আশপাশের লোকজন দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

পরে ভিকটিম সেলিনা বেগম ফতুল্লা থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে র‍্যাব গ্রেফতার করে ফতুল্লা থানায় হস্তান্তর করেছে।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd