• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ড্রোনের মাধ্যমে মাদক প্রবাহের অভিযোগ আইনমন্ত্রীর নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত 

Reporter Name / ৪৪২ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৪০৯

দিনাজপুরে রোটারির প্রকৃতিযাত্রা অনুষ্ঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশের আরো ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় চলমান পরিবেশ অভিযাত্রা “প্রকৃতিযাত্রা” দিনাজপুরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। রোববার দিনাজপুরের স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে পরিবেশ র‌্যালীর মাধ্যমে দিনাজপুরের কার্যক্রমের শুরু হয়। এরপর শিশুদের অংশগ্রহণে পরিচ্ছন্নতার খেলা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীতে অংশ নেন শিশু-কিশোর, তরুন-তরুনী এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ সাধারণ মানুষ।

 

সকাল ১০ টায় পরিবেশ সচেতনতায় র‌্যালী অনুষ্ঠিত হয়, সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতার খেলা। এ ছাড়াও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ নিয়ে কুইজ প্রতিযোগিতা, প্রকৃতিযাত্রায় আরো ছিলো বৃক্ষরোপণ, দুপুর আড়াইটায় বিষ মুক্ত চাষাবাদের জন্য কৃষকদের সাথে মতবিনিময় সভা, বিকালে প্রকৃতি পাঠাগার গঠন ও শিশুপার্ক প্রাঙ্গণে প্রাণ-প্রকৃতি নিয়ে লোক গানের অনুষ্ঠান ইত্যাদি।

 

দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য এই প্রকৃতিযাত্রা শেষ হবে কক্সবাজারের টেকনাফে আগামী ৩০ নভেম্বর ২০২৫।

আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন – প্রকৃতিযাত্রার প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম(শামীম), রোটারি ক্লাব অব দিনাজপুরের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম তুহিন, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রঞ্জিত কুমার সিংহ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফুর রহমান, রোটারি ক্লাব অফ দিনাজপুরের ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এ্যাড. হুসনাউল আসমা, সামাজিক সংগঠন ভাবনার কর্ণধার মোস্তাফিজুর রহমান রূপম, স্কলারর্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, সাংস্কৃতিক কর্মী চন্দনসহ ইন্টার‌্যাক্ট ক্লাব অব ইকো ঢাকার সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd