• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান মক্কায় হামলার দাবি নাকচ করলো হুথি বিদ্রোহীরা রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে জয়লাভ করল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আসিফ নজরুলের বিশ্বকাপ না খেলার দায় স্বীকার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সাল আমিন রাজশাহীতে সারের সংকট, মাছের পুকুরে যাচ্ছে কৃষকের সার শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হস্তান্তরের দাবি ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার শর্ত: তথ্য উপদেষ্টা সাবেক এমপি আরজু হত্যার মামলায় কারাগারে পাঠানো হলো কক্সবাজারে যুবককে চোরের অপবাদ দিয়ে হত্যা: পুলিশ তদন্ত শুরু করেছে

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩, ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক

কুমিল্লায় মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চার বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে আরও ১২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) কোতয়ালী মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোগলটুলী এলাকায় আনছারিয়া মিষ্টি ভান্ডারের সামনে অভিযান চলাকালে রূদ্র সাহা (১৯), আপন সাহা (১৯) ও তুষার দে (২১)-এর হেফাজত থেকে মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সোপর্দ করা হলে আদালত সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে।

আদালতে আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় পাঁচজনকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, চারজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা এবং তিনজনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া, থানা এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd