• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে নানা আয়োজনে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম দিনাজপুরে বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর সারাদেশে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার  দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন মাকে গলাকেটে হত্যার ঘটনায় যশোরে অভিযুক্ত শিক্ষক ছেলে মামুনের মৃত্যু দিনাজপুরের শেখপুরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত, হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” মোছাঃ তহমিনা বেগম বিউটি

তেহরান নতুন যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
তেহরান নতুন যুদ্ধের জন্য প্রস্তুত: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

১৮২

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল-রেজা বলেছেন, তেহরান যেকোনো নতুন হুমকি মোকাবিলা বা আরও এক দফা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি রবিবার এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই বার্তা দেন।

মজিদ ইবনে আল-রেজা বলেন, যারা মনে করেন হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে, তারা মারাত্মক ভুলের মধ্যে আছেন। তিনি উল্লেখ করেন, ইরান তার সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতার কেবল একটি ক্ষুদ্র অংশই প্রকাশ করেছে।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর সরকারি মুখপাত্র মজিদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, ধুবাব ও মোখা অঞ্চলে হুথিদের সরঞ্জাম ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে, ইয়েমেনি বাহিনী তাইজ শহর থেকে মোখা পর্যন্ত সংযোগকারী রাস্তাকে সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করে। সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ওই পথ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা সম্প্রতি মোখা শহরের নিয়ন্ত্রণ নেয়, যার ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd