• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল আলোচনায় সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট ছাড়াও দৈনন্দিন পণ্যে ক্ষতিকর উপাদান বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ইউসিবি ব্যাংকে বিজনেস ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক গুরুতর আহত মার্কিন-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮

নরসিংদী-২ (পলাশ) আসনে ড. মঈন খানের সমর্থনে মেহেরপাড়ায় গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক / ৮৭৩ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

৯২২

নরসিংদী-২ (পলাশ) আসনে ড. মঈন খানের সমর্থনে মেহেরপাড়ায় গণজোয়ার

 

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ) আসনে ব্যাপক প্রচারণা চলছে। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর মেহেরপাড়া ইউনিয়নের দিঘীরপাড়সহ চারটি স্থানে অনুষ্ঠিত পথসভা পরে জনসমাগমে রূপ নেয়। এসব কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

 

সভায় বক্তারা বলেন—পলাশের উন্নয়ন অব্যাহত রাখতে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তারা দাবি করেন, এলাকাবাসীর মধ্যে উন্নয়নধারার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন করে সমর্থন জোরালো হচ্ছে।

 

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি সমাবেশে চলমান বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন এবং পলাশবাসীর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির নেতা বাবুল সরকার, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ মনির হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

নেতৃবৃন্দ নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণা বজায় রাখার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার আহ্বান জানান। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য

করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd