• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলের প্রতিশ্রুতি ডিএমপি কমিশনারের চবি নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর না মেলায় এক পরীক্ষার্থী বরখাস্ত আইনমন্ত্রী: আইনি সহায়তার বাইরে কেউ থাকবে না, সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিতর্ক অমূলক রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত সরকারের খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি পাইপলাইনে হামলার পর সৌদি আরবের তেল সরবরাহ বন্ধ ভিক্ষার টাকায় নিজের দাফন সম্পন্ন করলেন ওয়াহাব পাটোয়ারী সৌদি আরবের প্রতিবাদ, সিরিয়ায় নেতানিয়াহুর সফরকে অবৈধ ঘোষণা পাকিস্তানের অভিষিক্ত বোলারের রেকর্ডগড়া ব্যাটিংয়ে টেস্টে ফিরে আসা

ইউক্রেনে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ, যুদ্ধের খরচ জোগাতে পরিকল্পনা

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ইউক্রেনে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ, যুদ্ধের খরচ জোগাতে পরিকল্পনা

২০

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ইউক্রেন পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিয়েছে। দেশটির অর্থনীতি চাঙা করার পাশাপাশি এই খাত থেকে কর আদায়ের মাধ্যমে যুদ্ধের তহবিল বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ ও বিতরণ বেআইনি। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও দেশটিতে প্রাপ্তবয়স্কদের বিনোদনভিত্তিক কনটেন্টের ব্যবসা বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনের পার্লামেন্টের অর্থ কমিটির চেয়ারম্যান ইয়ারোস্লাভ জেলেজনিয়াক পর্নোগ্রাফি বৈধ করার একটি বিলের পক্ষে কাজ করছেন। তার হিসাব অনুযায়ী, এ খাত বৈধ হলে ইউক্রেন বছরে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার কর রাজস্ব পেতে পারে, যা যুদ্ধের কাজে ব্যবহার করা সম্ভব হবে।

জেলেজনিয়াকের দাবি, এই অর্থ দিয়ে প্রায় ৩০ হাজার ড্রোন কেনার খরচ জোগানো সম্ভব হতে পারে। তিনি বলেন, বর্তমানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের জন্য পরিস্থিতি একটি ‘দুঃখজনক ও হাস্যকর’ অবস্থায় দাঁড়িয়েছে।

ইউক্রেনের কর্তৃপক্ষ সম্প্রতি প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে কর দাবি করা শুরু করেছে। তবে কর পরিশোধ করলে তারা কার্যত নিজেদের অপরাধের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করছেন। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটির তিনটি অঞ্চলে ঘুষ হিসেবে ২০ হাজার ডলার পর্যন্ত অর্থ নেওয়ার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd