• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
র‌্যাব বিলুপ্ত, নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের আইন পাস যশোরে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক, ইজিবাইক উদ্ধার গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার কারখানার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্তে চিঠি দেবে দুদক পলাশে শতাধিক পরিবারের জমি দখলের অভিযোগযাকাত ভূঁইয়ার বিচারের দাবিতে ভুক্তভোগীদের বিক্ষোভ নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, জব্দকৃত মাদকের মূল্য ৯ লাখ টাকা বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এ টি এম আজহারুল ইসলাম মাগুরার খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে ইয়েমেনের পুরো নিয়ন্ত্রণ চায় হুতিরা: বিশ্লেষক সাত ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

৩৭

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি

 

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ আবির্ভাব তিথি শুভ-জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে সুনামগঞ্জ বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ট্রাফিক পয়েন্ট দিয়ে হুসেন বখত চত্বর ঘুরে শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে চিএাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় মিলিত হয়।

 

শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,বর্তমান জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,এড. রাধাকান্ত সূত্রধর,আরতি তালুকদার কলি,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রায় সন্তু,সাধারন সম্পাদক সিদ্ধার্থ এ্যষ বলাইসহ বিভিন্ন শ্রেণির কৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন।

 

ভক্তরা বলেন,শান্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে আর্বিভাব ঘটে এই ধারদামে। প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাদামে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। তিনি যুগে যুগে এই ধরাদামে এসেছেন মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্য এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd