• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু কলকাতার চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সম্পর্ক’ যশোরে শার্শায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজীজুর রহমান,  বেনাপোলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা নিলেন প্রায় ১৫০০ রোগী, দেওয়া হলো খাবার রাজশাহীর পদ্মা চরে বাল্যবিয়ের শিকার ৯৫ শতাংশ শিশু, শিক্ষা নেই নবায়নযোগ্য বিদ্যুতের প্রতি ইউনিট ৬ টাকা ৪৮ পয়সা প্রস্তাব, ক্যাবের দাবি অযৌক্তিক ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রংপুরে চার খুন: দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রথমবার এসিসির সভায় তামিমের বড় দায়িত্ব মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের প্রতিবাদ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি সরকারের কাছে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শামীম কায়সার লিংকনকে শপথ পড়ানো হয়েছে।

হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল।

সংগঠনটি বলেছে, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী।

হেফাজতে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়ার দাবি জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd