• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সিএমপির ৬ থানায় ওসি পদে রদবদল ও নতুন পদায়ন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে অসহযোগিতার অভিযোগ হাসনাতের ইরানের পররাষ্ট্রমন্ত্রী: মার্কিন নিষেধাজ্ঞা আমাদের পরাজিত করতে পারবে না ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীর প্রথম দাপ্তরিক কার্যক্রম নয়াপল্টনে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল ১৭ বছর: তথ্যমন্ত্রী কারিনা কাপুরের গর্ভধারণের গুঞ্জন নাকচ, অতিরিক্ত খাওয়ার ফলেই স্ফীত পেট খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান চমকের নতুন ভ্লগ ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদা ও ন্যয়ের ভিত্তিতে হতে হবে’ ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমানের হাজিরা গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, অসুস্থ নেতা হাসপাতালে

বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় গ্রেফতার-০১

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

৩৭

বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলায় গ্রেফতার-০১

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার ব্যাংক চেক প্রতারণা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী শফিয়ার রহমান শফি’কে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিয়ার রহমান শফি (৫২) বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

 

থানা পুলিশ জানায়, পাওনা টাকা না পেয়ে বেনাপোলের আর,বি ট্রান্সপোর্ট এজেন্সী এর মালিক এইচ এম আবুল বাশার শফিয়ার রহমানের নামে আদালতে মামলা করেন। পরবর্তীতে তার নামে আদালত গ্রেফতার পরোয়ানা জারি করলে বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে বেনাপোল বাজার হতে তাকে আটক করা হয়।

 

বেনাপোলের আর বি ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী এইচ এম আবুল বাশার বলেন, ভারত হইতে বৈধ আমদানিকৃত মালামালের ভ্যাট ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য বেনাপোল দুর্গাপুর গ্রামের শফিয়ার রহমান শফি আমার আর, বি ট্রান্সপোর্ট এজেন্সী হতে কমিশনের ভিত্তিতে ২১ লাখ টাকা গ্রহণ করে। যা দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও টাকা পরিশোধে নানা গড়িমসি কারতে থাকে। এক পর্যায়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি আদালতে মামলা করি।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, আটককৃত আসামীকে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd