• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১০ বছরের শিশুকে উদ্ধারকারী কিশোর লাইফগার্ডকে হোয়াইট হাউসে সম্মান জানালেন ট্রাম্প ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ২ নরসিংদীতে মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ ৪ জন আটক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম বৃদ্ধি হজ করতে গিয়ে ভিক্ষা না করার আহ্বান, পাকিস্তানি দূতাবাসের সতর্কতা জামায়াতের সংবাদ সম্মেলন: বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন আজ নারীদের জন্য পিংক বাস সার্ভিস আজ থেকে ঢাকায় চালু ওমানে হামলা চালানোর হুমকি ট্রাম্পের এসএসসি পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফলের পর শিক্ষার্থীদের অনুপ্রেরণার সমাবেশ সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

১১

গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি দাবি করেছেন, শুধু তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, আরও অনেক ফিলিস্তিনিকে লক্ষ্য করে হত্যা করা উচিত।

রোববার (১৬ আগস্ট) প্রকাশিত একটি পডকাস্টে সাবেক ইসরাইলি বন্দি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এসব মন্তব্য করেন। তার এই বক্তব্য ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

বেন-গভির গাজার চলমান যুদ্ধবিরতির আওতায় সামরিক অভিযান শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং নতুন করে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হত্যাকাণ্ড জোরদার করার দাবি জানান। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর সরাসরি আদেশ দেওয়ার আইনগত ক্ষমতা তার নেই, তবুও তার বক্তব্য বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে।

পডকাস্টে, ব্রাসলাভস্কি ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে বেন-গভির তাকে আশ্বাস দেন যে, মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়িত হলে তিনি সেটি নিশ্চিত করবেন। তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন এবং সেখানে নতুন অবৈধ বসতি স্থাপনের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় ১,২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইতিপূর্বে বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিনি তার চরমপন্থী অবস্থান থেকে সরে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd