• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার

ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘পা ভেঙে দেওয়া হবে’

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ট্রাম্পকে ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি: ‘পা ভেঙে দেওয়া হবে’

৪৪

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্পের এমন বক্তব্যকে হালকাভাবে নেওয়া বড় ভুল হবে।

আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে জানানো হয়, আমির হাতামি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরান ট্রাম্পের মন্তব্যের জবাব দেওয়ার সক্ষমতা রাখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এমন একটি দেশ, যার রক্ষকেরা প্রয়োজনে ‘পা ভেঙে’ দিতে পারে।

এ সময় তিনি ঘোষণা করেন, যদি কোনো ইরানি নাগরিক মার্কিন বাহিনীর কোনো ‘আগ্রাসনকারী’ সদস্যকে হত্যা বা জীবিত আটক করে হস্তান্তর করেন, তাহলে তাকে ৩০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হবে। তবে এই ঘোষণার বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

আমির হাতামি দাবি করেন, মার্কিন বাহিনী ওই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে এবং পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে তাদের প্রবেশের অনুমতি নেই। তিনি আরও বলেন, ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না।

সম্প্রতি ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দেওয়ার কথা জানানো হয়। এর পর তেহরানের পক্ষ থেকে এ কড়া প্রতিক্রিয়া এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd