• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব

Reporter Name / ৭১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
সংকটে চা-শিল্প: সমাধানে আড়াই হাজার কোটি টাকার ফান্ড গঠনের প্রস্তাব

২১৮

বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল চা-শিল্পের কেন্দ্রবিন্দু। ১৮৪০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে চা গাছ লাগানোর পর ১৮৫৭ সালে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু হয়। বর্তমানে মৌলভীবাজারে ৯২টি, সিলেটে ২২টি এবং হবিগঞ্জে ২টি চা-বাগান রয়েছে। তবে এই শিল্প বর্তমানে সংকটে রয়েছে।

চা-শ্রমিকদের মজুরি নিয়ে সমস্যা এবং উৎপাদন ব্যয়ের বৃদ্ধি চা-শিল্পের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দাবি অনুযায়ী, শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। বর্তমানে তাদের মজুরি ১৯৬.৩৭ টাকা, যা বাজারের উচ্চমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বাংলাদেশ টি বোর্ডের পরিচালক ড. রফিকুল ইসলাম জানান, এবারের চা উৎপাদন গত বছরের তুলনায় ২৫-৩০ শতাংশ বেশি হতে পারে। তবে ব্যবসায়ীরা জানান, নিলাম মূল্য ও শ্রমিক মজুরি বাড়াতে হবে, নাহলে চা-শিল্পের উন্নয়ন সম্ভব নয়।

চা-শিল্পের সংকট কাটাতে টাস্কফোর্স আড়াই হাজার কোটি টাকার টি সেক্টর অ্যাসিস্ট্যান্স ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে। এই ফান্ডের আওতায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ঋণ পুনর্গঠন এবং আধুনিকায়নের জন্য অর্থায়নের প্রস্তাব রয়েছে।

টাস্কফোর্সের আহ্বায়ক মামুন রশীদ বলেন, চা কোম্পানিগুলোর আয় না বাড়লে শ্রমিকদের কল্যাণ সম্ভব নয়। নতুন চারা রোপণ এবং সৌরবিদ্যুৎ সুবিধা গড়ে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd