• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

১৬

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী রামপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় এবং ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০)। সোহেল নগরের জল্লারপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাই করে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর গত ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নগরের জল্লারপাড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে রবিউল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd