• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কিউবার পরিস্থিতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ ১০ বছর পর ডায়ারির একটি শব্দে পরিবারের কাছে ফিরলেন শ্যাম সিং রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক কাল ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী বাংলাদেশ বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটে সমস্যা পিরোজপুরে হত্যার রহস্য উদ্ঘাটন, ঘুণ পোকার গুঁড়ো থেকে তথ্য বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়ল দুই বছর

৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণ কেনার চেষ্টা, রিমান্ড শেষে কারাগারে রুবেল

১০

রাজধানীর বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) কে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুম্মান খান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতে জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি তার পলাতক সহযোগীর অবস্থান এবং জাল টাকার উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবে মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে সহায়ক হবে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, রুবেল একজন পেশাদার জাল নোট চক্রের সদস্য। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় জাল নোট তৈরি, প্রতারণা, মানি লন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অন্তত ১৬টি মামলা রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ৬ আগস্ট বিকেলে রুবেল ও তার সহযোগী আবদুল্লাহ আল কাফি (৩৭) বনানী সুপারমার্কেটের ‘মনিমালা জুয়েলার্স’ দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা স্বর্ণালংকার কেনার চেষ্টা করেন এবং জাল নোট দিয়ে বিল পরিশোধের সময় কর্মচারীদের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ব্যবস্থাপক বাদী হয়ে বনানী থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd