• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জৈন্তাপুরে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ জন সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মানিকগঞ্জে শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিচ্ছেদের পর শিশুর অভিভাবকত্বে মায়ের স্বীকৃতির দাবি জানানো হয়েছে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আকস্মিক পরিদর্শন  মোজতবা খামেনির ভিডিও প্রকাশ, সুস্থ অবস্থায় দেখা গেল যশোরে ফেসবুকে ফাঁদে ফেলে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য আটক সাকিবের অটোগ্রাফে বাংলাদেশের পতাকা, সামাজিক মাধ্যমে ভাইরাল এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সীমা বৃদ্ধি অনলাইন জুয়ার প্রতিবাদে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও জ্ঞান ফেরেনি

আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

৩৪

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় আজ শনিবার দুপুর ১২টার পর পুলিশ ব্যারিকেড দিয়েছে। বকশীবাজার রোডে স্থাপন করা এই ব্যারিকেডের কারণে মাদরাসার দিকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। তবে মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে বলে জানা গেছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদরাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন হলের বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে পড়েছেন।

এতে অভিযোগ করা হয়েছে যে, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে পুলিশ ও মাদরাসা প্রশাসন ব্যর্থ হয়েছেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে, ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ দুপুর সাড়ে ১২টায় সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতারা সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd