• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাটোরে মন্ত্রী ও হুইপের সভা থেকে পিস্তলসহ যুবক আটক নাটোরকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা পর্যটনমন্ত্রীর সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্বশান্তি ও মানবকল্যাণের জন্য শান্তি যজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য: ‘কিসের হাসিনা?’ হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার শঙ্কা রাষ্ট্রপতি পদে ড. ইউনূসের প্রস্তাব নেই, মির্জা ফখরুলের নাম আলোচনায় হরমুজে জাহাজ চলাচলে ফি নেওয়ার পরিকল্পনায় তেলের দাম বেড়েছে ফেসবুকে বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য নতুন পেমেন্ট সুবিধা আসছে

ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা করেছেন ভারতীয় এমপি সঞ্জয় কুমার ঝা

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
ফারাক্কা চুক্তি নবায়নে বিরোধিতা করেছেন ভারতীয় এমপি সঞ্জয় কুমার ঝা

ভারতের রাজ্যসভার সদস্য সঞ্জয় কুমার ঝা বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিহারের পানিসংকট ও ভবিষ্যৎ পানিনিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি চুক্তি নবায়নের বিরোধিতা করেন।

রাজ্যসভায় এক বিশেষ আলোচনায় সঞ্জয় কুমার ঝা বলেন, প্রায় তিন দশক আগে স্বাক্ষরিত এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচব্যবস্থা এবং সুপেয় পানির সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, শুষ্ক মৌসুমে বিহার যখন পানির সংকটে ভোগে, তখন গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখতে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাবে বিহারের ভূগর্ভস্থ পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ কারণে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এটি আর নবায়ন না করার দাবি জানানো হচ্ছে।

বিহার সরকারের পূর্বাভাসের উল্লেখ করে সঞ্জয় কুমার ঝা বলেন, ২০৫০ সালের মধ্যে রাজ্যটির অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হবে। তাই বিহারের দীর্ঘমেয়াদি পানিনিরাপত্তা ও লাখো মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় না নিয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ফারাক্কা পানিবণ্টন চুক্তি নবায়ন করা হলে তা রাজ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে তিনি সতর্ক করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd