• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা নেই: বাংলাদেশ ব্যাংক গভর্নর তনু হত্যা মামলার আসামি হাফিজ আদালতে আত্মসমর্পণ করেননি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না: রাশেদ খান জাবি ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ প্রদান নাটোরে মন্ত্রী ও হুইপের সভা থেকে পিস্তলসহ যুবক আটক নাটোরকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা পর্যটনমন্ত্রীর সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্বশান্তি ও মানবকল্যাণের জন্য শান্তি যজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য: ‘কিসের হাসিনা?’ হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই: রণধীর জয়সওয়াল খিলগাঁওয়ে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নাটোরে মন্ত্রী ও হুইপের সভা থেকে পিস্তলসহ যুবক আটক

Reporter Name / ০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
নাটোরে মন্ত্রী ও হুইপের সভা থেকে পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই পথসভা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক যুবক শহরের কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে তানিম হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবকের সঙ্গে মন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।

ওসি জানান, আটক যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd