• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

বগুড়ার উন্নয়নে একবিন্দু ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

Reporter Name / ৭৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬
বগুড়ার উন্নয়নে একবিন্দু ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১২৮

বগুড়ার উন্নয়নের বিষয়ে একবিন্দু ছাড় দিতে রাজি নন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যতই সমালোচনা হোক, বগুড়ার সাত এমপি উন্নয়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

রোববার (২ আগস্ট) দুপুরে বগুড়ার মম ইন হোটেলের অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের জন্য এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিএনপি সরকারের কর্মসূচির মধ্যে আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির আওতায় ৬৪ জেলার ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।

বগুড়ার অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত ২০ বছর ধরে অবহেলিত বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, সিরাজগঞ্জ-বগুড়া সংযোগ রেলপথ এবং নতুন জোন অফিস স্থাপন হচ্ছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড মূলত দীর্ঘদিনের বঞ্চনা দূর করার জন্য।

তিনি বগুড়ায় দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বলেন, ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী বগুড়া থেকে মাদারগঞ্জ পয়েন্টে সেতু হওয়া উচিত। এছাড়া বগুড়া বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd