• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বায়না করা ২০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বিএনপি সরকার ব্যর্থ হলে দেশের বাসযোগ্যতা সংকটে: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: ডা. মাহমুদা মিতু গোলাম পরওয়ারের বক্তব্য: ‘লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম’ মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকানো ১,৯৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ রাজধানীসহ সারা দেশে পুলিশের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি গোপালগঞ্জে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে ব্যবসায়ী আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ৩০০ বার নাম লেখার নির্দেশনা নিয়ে বিতর্ক

শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ১

১৯

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে হামিদ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বর্ধমান জেলার রেনেসাঁ হাউসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, হামিদ জইশ-ই-মহম্মদের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠী’র সদস্য। এদিন সকাল সাড়ে ৮টার দিকে বর্ধমান পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে হামিদকে গ্রেপ্তার করে। এ সময় একজন পালিয়ে যায়, যার খোঁজে তল্লাশি চলছে।

হামিদের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি, সূচি ও ভিআইপি মুভমেন্টের নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, হামিদ পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল এবং আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। তিনি শুভেন্দু অধিকারীর গতিবিধির লাইভ লোকেশন কাশ্মীরে পাঠাচ্ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের ঘটনায় মন্তব্য করে বলেন, শুধু তিনি নন, জইশের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন, যার মধ্যে রাজ্যের মন্ত্রী উমেশ রাইও অন্তর্ভুক্ত। তিনি ঘটনাটিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি কোনো মন্তব্য করব না। আগামীকাল এসটিএফ বিবৃতি দেবে। এটা জাতীয় নিরাপত্তার বিষয়।’

এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও বিমান বাহিনীতে কর্মরত প্রাক্তন আধিকারিক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত এখনও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd