• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মধ্যরাতে এক ঘরে ঢুকে যশোরে দুই নারীকে ধর্ষণ, যুবক আটক সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন যশোর জেনারেল হাসপাতালে আসা রোগী টার্গেট ৫০০ মিটারে ২২বেসরকারি হসপিটাল-ক্লিনিক আশ্বাসে কাটলো অচলাবস্থা: বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত    শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ জন আটক নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রতিনিধি / ৪৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

৬৭

নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

নরসিংদী জেলা প্রতিনিধি।

 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য ৩ (তিন) দিনব্যাপী “ইউনিয়ন পরিষদ অফিস ও আর্থিক ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মোছা: নাদিরা আখতার।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

 

বক্তারা আশা প্রকাশ করেন, মাঠপর্যায়ে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

#নরসিংদী #ইউনিয়ন_পরিষদ #প্রশিক্ষণ_কর্মশালা #স্থানীয়_সরকার #এনআইএলজি #জেলা_প্রশাসন #বাংলাদেশ_সংবাদ #গভর্নেন্স #ডিজিটাল_বাংলাদেশ #ভাইরাল_নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd