• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ নরসিংদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের মৃত্যু সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। যশোরের শার্শায় জনবান্ধব বাজেট পেশ করায় শুভেচ্ছা মিছিল দিনাজপুরে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এর ২০ তম মৃত্যুবার্ষিকী পালিত ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় প্রাণঘাতী ‘পেন গান’ ও খালি কার্তুজ উদ্ধার বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ অভিযোগে যুবক আটক ইউরিয়া সার মিশিয়ে খাদ্য প্রস্তুত, নরসিংদীতে বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা” সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক। বাংলাদেশে যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া -ডা. জাহিদ হোসেন

বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি / ৪২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

৬৫

বেনাপোলে চেকপোস্টে ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সোহাগ হোসেন (৩৬) নামে এক ব্যবসায়িকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের দেখা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সোহাগ হোসেন প্রাণে রক্ষা পান। সোহাগ বড়আঁচড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে চেকপোস্ট এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি জানালা ভেদ করে ঘরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে জানালা ও দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ হোসেন জানান, একই এলাকার ‘আশা’ নামের এক ব্যক্তির কাছে তিনি ব্যবসায়িক লেনদেনের ৫০ লাখ টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে ওই পাওনা টাকা ফেরত চাওয়ায় আশার পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।

 

সোহাগ বলেন, ‘শুক্রবার রাতে আমি অফিস থেকে বাসায় ফিরি। এর কিছুক্ষণ পরেই দেখতে পাই ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢোকার চেষ্টা করে এবং আমাকে উদ্দেশ্য করে ও ভয় দেখাতে জানালার গ্লাস ও দরজায় তিন রাউন্ড গুলি ছুড়ে চলে যায়। আমি কোনো রকমে ঘরের ভেতরে আত্মরক্ষা করায় প্রাণে বেঁচে যাই। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

এদিকে, ঘনবসতিপূর্ণ লোকালয়ের ভেতরে ঢুকে রাতে এভাবে প্রকাশ্যে গুলি ছোঁড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলে অভিযোগ তুলেছেন। এই হামলার বিষয়ে জানতে অভিযুক্ত আশার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ছিটকে পড়া গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ব্যবসায়িক লেনদেনের বিরোধ থেকেই এই হামলা চালানো হয়েছে।

 

ওসি আরও জানান, বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd