• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

ট্রাম্পের ‘নায়ক’ পাইলট স্মিত মাচ্ছার, ১৭৪ জনের জীবন রক্ষা

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ট্রাম্পের ‘নায়ক’ পাইলট স্মিত মাচ্ছার, ১৭৪ জনের জীবন রক্ষা

১৬১

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের হামলার পর ১৭৪ জনের জীবন বাঁচানো পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, মাচ্ছার গুরুতর আহত অবস্থায়ও ককপিটের দরজা খোলার মতো গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি বলেন, “পাইলটের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তার উপস্থিত বুদ্ধি সত্যিই বিস্ময়কর।”

ট্রাম্প আরও জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু তাকে জানান, বিমানটি নিয়ন্ত্রণে আনতে এক যাত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই যাত্রী পেশায় একজন প্লাম্বার এবং তার আগে কখনো বিমান চালানোর অভিজ্ঞতা ছিল না।

ফ্লাইটের পাইলট স্মিত মাচ্ছার সহ-পাইলটের হামলার পর ককপিটের দরজা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন। যাত্রী ও বিমানের অন্য ক্রুরা ককপিটে পৌঁছে হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে অতিরিক্ত পাইলটরা বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ওই প্লাম্বার যাত্রী ককপিটে ঢুকে সহ-পাইলটকে আসন থেকে সরিয়ে দেন। বিমান চালনার মৌলিক বিষয় তিনি টেলিভিশনের একটি বিমান দুর্ঘটনাবিষয়ক অনুষ্ঠান দেখে জেনেছিলেন। তবে ট্রাম্প ঘটনাটির বিবরণ নেতানিয়াহু ও অন্যান্য সূত্র থেকে শুনেছেন এবং সব তথ্য তিনি স্বাধীনভাবে যাচাই করেননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ফ্লাইট এফজেড১০৭৩ দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে সহ-পাইলটের হামলার পর দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd