• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

বিসিএসে বাদ পড়াদের প্রতিবাদে ডাকসুর বিক্ষোভের ডাক

Reporter Name / ৭২ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিসিএসে বাদ পড়াদের প্রতিবাদে ডাকসুর বিক্ষোভের ডাক

৯৫

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় শিক্ষার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, ভেরিফিকেশনের নামে রাজনৈতিক উদ্দেশ্যে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে।

ডাকসু ভিপি বলেন, কোনো ধরনের ফৌজদারি অভিযোগ না থাকা সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনকে হাতিয়ার বানিয়ে যোগ্য শিক্ষার্থীদের বাদ দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের মূল দাবিগুলোর মধ্যে চাকরির নিয়োগে কোটাসহ সব ধরনের বৈষম্য দূরীকরণ ছিল।

সাদিক কায়েম বলেন, সংবিধানের ২৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের কর্মে সব নাগরিকের জন্য সমান সুযোগের নিশ্চয়তা দেওয়া হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে, দেশে ব্যাপক বেকারত্ব থাকা সত্ত্বেও নতুন কর্মসংস্থান তৈরি না করে দলীয় প্রভাব বলয় তৈরি করা হচ্ছে।

তিনি অবিলম্বে বিসিএস ও প্রাথমিক নিয়োগের ফলাফল পর্যালোচনা করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। ডাকসু আজ ১ অক্টোবর দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd