• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

নৌপথের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ, নতুন প্রজ্ঞাপন জারি

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নৌপথের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ, নতুন প্রজ্ঞাপন জারি

৯৫

বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নতুন ভাড়ার হার কার্যকর করা হয়েছে। এই নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

নতুন হার অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য কিলোমিটার প্রতি যাত্রীভাড়া ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৯৫ পয়সা। পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ২ টাকা ৫২ পয়সা।

সর্বনিম্ন ভাড়ার হারও পরিবর্তন করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, নৌপথে চলাচলে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৩২ টাকা।

যাত্রীদের সুবিধার্থে নতুন ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এই নতুন নির্দেশনার মাধ্যমে বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd