• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

জিয়াউর রহমানের মরদেহ ফেলার নির্দেশ দিয়েছিলেন কর্নেল মতিউর: মোজাফফর হোসেনের দাবি

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জিয়াউর রহমানের মরদেহ ফেলার নির্দেশ দিয়েছিলেন কর্নেল মতিউর: মোজাফফর হোসেনের দাবি

৭৬

১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। সাবেক সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত/অবসরপ্রাপ্ত) মোজাফফর হোসেন এই তথ্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে প্রকাশ করেছেন।

প্রসিকিউটর তানভীর হাসান জানান, মোজাফফর হোসেন গত ১৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের সময় বলেন, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়ার মরদেহ ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ পেয়ে তিনি সৈনিকদের নিয়ে মরদেহ পাহাড়ে নিয়ে যান।

তবে মোজাফফর জানান, তিনি নির্দেশ অমান্য করে মরদেহ পাহাড় থেকে ফেলেননি। বরং তিনি একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের মরদেহ একটি কবরে দাফন করেন। তবে ইমামকে জানানো হয়নি যে, এটি তৎকালীন রাষ্ট্রপতির মরদেহ ছিল।

প্রসিকিউটর তানভীর আরও জানান, মোজাফফরের বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট রয়েছে এবং তিনি ১৯৯৭ বা ১৯৯৮ সালে দেশে ফিরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তার এই জবানবন্দি নতুন আলোচনা সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd