• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

জনতা ব্যাংকে পদোন্নতির নম্বর দেওয়ার উদ্যোগে প্রশ্ন উঠেছে

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
জনতা ব্যাংকে পদোন্নতির নম্বর দেওয়ার উদ্যোগে প্রশ্ন উঠেছে

১৭৯

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে কর্মকর্তাদের পুরস্কার ও পদোন্নতিতে বিশেষ নম্বর দেওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বিত পদোন্নতি নীতিমালায় আগের নির্দেশনা বাতিল করা হলেও তা বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জনতা ব্যাংক আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকর্তাদের পুরস্কার ও পদোন্নতিতে বিশেষ নম্বর দেওয়ার সার্কুলার জারি করে। তবে একই বছরের আগস্টে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য নতুন নীতিমালা জারি করে, যেখানে পদোন্নতির মূল্যায়ন ও নম্বর বণ্টনের কাঠামো নির্দিষ্ট করা হয়।

নীতিমালায় ৯২ নম্বরের মূল্যায়ন হবে এবং অবশিষ্ট ৮ নম্বরও ওই ৯২ নম্বরের আনুপাতিক হারে বণ্টনের কথা বলা হয়েছে। ফলে আমানত সংগ্রহের জন্য পৃথকভাবে নম্বর দেওয়ার সুযোগ নেই বলে দাবি সংশ্লিষ্টদের।

ব্যাংক সংশ্লিষ্টদের অভিযোগ, ৩১ ডিসেম্বর ২০২৫ ভিত্তিক পদোন্নতির জন্য ২৮ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের সভায় এ-সংক্রান্ত একটি মেমো উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলছেন, এই মেমোর মাধ্যমে আগের বিধানকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, জনতা ব্যাংকে বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকার আমানত রয়েছে, যার বিপরীতে ব্যাংকটির প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা নেগেটিভ ব্যালেন্স রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পদোন্নতির নম্বর পাওয়ার প্রত্যাশায় উচ্চ সুদের আমানত সংগ্রহ করা হচ্ছে, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোর পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আইন ও বিধিবিধানের আলোকে যাচাই করার দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতা ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd