• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

১৩৩

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের দ্বিসাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি বাংলাদেশের এক মন্ত্রীর পক্ষ থেকে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার প্রস্তাব করা হয়। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গাসহ সব অভিন্ন নদীর বিষয় নিয়ে আলোচনা করার জন্য যৌথ নদী কমিশন রয়েছে এবং কারিগরি পর্যায়ের বৈঠকগুলো নিয়মিতভাবে চলছে।

তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফরের খবরের বিষয়ে তাঁর কাছে কোনো হালনাগাদ তথ্য নেই। ব্রিফিংয়ে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন তিনি।

কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রণধীর বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বহিঃস্থ কোনো পক্ষের মন্তব্য করার অধিকার নেই।

ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে তিনি জানান, ফিলিস্তিন ইস্যুতে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ দীর্ঘদিনের অবস্থানেই অটল রয়েছে ভারত। এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd