• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সম্পদ বিবরণী দাখিল না করায় যুবকের তিন বছরের কারাদণ্ড

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সম্পদ বিবরণী দাখিল না করায় যুবকের তিন বছরের কারাদণ্ড

৬৬

কক্সবাজারের টেকনাফের আবদুর রহিমকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ কোটি ১১ লাখ ২৭ হাজার ৫৭৯ টাকা অর্থদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম (৪৪) টেকনাফের অলিয়াবাদ এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, তদন্তে আবদুর রহিমের সম্পদ, ব্যাংক লেনদেন ও আয়ের উৎসের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে রায় দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, আবদুর রহিমের নামে ৩৫টি জমি এবং দুটি ভবনের তথ্য পাওয়া যায়। তদন্তে তার ব্যাংক হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হয়, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়েছে। তবে এসব আয়ের উৎসের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আবদুর রহিম আদালতে দাবি করেছেন, তিনি বিদেশে কাজ করে আয় করেছেন এবং বিভিন্ন ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করেছেন। তবে আদালত তার দাবির পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd