• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ, মামলা দায়ের

৬৯

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মনির হোসেন বশিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বশিরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। রোববার রাতে সদর থানা এলাকার শেষ সীমানা ও সিংগাইর থানা এলাকার শুরুর মধ্যে প্রায় ২০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পালোড়া চর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, রোববার মধ্যরাতে এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সংগঠনটির জেলা সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে দাবি করা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বশিরের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, বশিরের বন্ধুরাই মূলত তাকে কুপিয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বিষয়টি খতিয়ে দেখার জন্য।

ওসি মো. মাজহারুল ইসলাম জানান, বশিরকে কুপিয়ে আহত করার ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। আহত বশিরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd