• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
১৫ বছরেও শেষ হয়নি লোকমান হোসেন হত্যা মামলার বিচার, নরসিংদীতে একের পর এক হত্যাকাণ্ড ঘিরে বাড়ছে প্রশ্ন নরসিংদীর রায়পুরায় নদীর তীরে বস্তাবন্দি যুবকের পচাগলা মরদেহ উদ্ধার যশোরে শিক্ষা বোর্ডের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত। 

ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরে ইরানে হামলার পরিকল্পনা

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ট্রাম্পের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, নভেম্বরে ইরানে হামলার পরিকল্পনা

১৫৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও বোমা হামলা শুরু করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং আঞ্চলিক সংঘাত বন্ধ হবে।

আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তিতে পৌঁছাতে এবং হরমুজ প্রণালি খুলতে আগ্রহী হয়, তাহলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের দাবিগুলো মেনে চলবে কি না, তা নিয়ে সন্দিহান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের এই প্রস্তাব সামনে এসেছে। সাত মাস ধরে চলা এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলেছে।

ইরান ও তার মিত্ররা বিভিন্নভাবে পাল্টা হামলা চালিয়েছে। ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এদিকে, সৌদি আরবের ওপর হুতি হামলা এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারের বিরুদ্ধে হুতিদের লড়াইয়ের মধ্যে দেশটির মিত্ররাও সমর্থন জোরদার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd