• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, বৃষ্টির শঙ্কা

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, বৃষ্টির শঙ্কা

৭৭

আজ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিরুদ্ধে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় জাপানের নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ম্যাচের আগে বৃষ্টির কারণে উদ্বেগ তৈরি হয়েছে। নাগোয়ার আকাশে গত কয়েক দিন ধরে বৃষ্টির দাপট চলছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পুরো মাস জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ম্যাচটি অনুষ্ঠিত না হয়, তাহলে র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।

বৃষ্টির কারণে বাংলাদেশ দল গতকাল অনুশীলন করতে পারেনি। তবে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, তারা এই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তিনি বলেন, "দেশ থেকে আসার আগে আমরা অনেক অনুশীলন করেছি। এখানে এসে প্রস্তুতির সুযোগ নাও থাকতে পারে।"

লিটন দাস এশিয়ান গেমসে দলের লক্ষ্য সম্পর্কে বলেন, "আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পরের বিষয়। আগামীকালের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।" তিনি জাপানের উইকেট সম্পর্কে ধারণা দিয়ে বলেন, "উইকেট বোলারদের জন্য সহায়ক হতে পারে।"

এদিকে, অসুস্থতার কারণে নাজমুল হোসেন শান্ত গেমস থেকে ছিটকে গেছেন। বিসিবি জানিয়েছে, তিনি জ্বরে ভুগছেন এবং আজ তাকে দেশে পাঠানো হবে। শান্তর জায়গায় স্কোয়াডে ডাক পেতে পারেন শামীম পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd