• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদী ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট কনসালটেন্ট ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম মনোহরদীতে ৩০০ লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার ইয়াবাসহ নারী আটকের পর যুবককে থানায় ৬ ঘণ্টা রাখার অভিযোগ গাজায় চলমান নৃশংসতার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস সদস্যের সমালোচনা ফরিদপুরে সন্ধ্যার পর ২০০ মিটার রাস্তায় ইয়াবার বাজারের অভিযোগ সিলেটে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ১৬৪ জনের মৃত্যু বিজিবিতে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করতে জেলেনস্কিকে অনুরোধ ট্রাম্পের দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত মুসলিম আলেমদের এআই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুমিল্লায় নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ ডোবায় উদ্ধার

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ ডোবায় উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ থাকা এক অটোরিকশাচালকের গলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বিনয়ঘর এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান হোসেন নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে বিনয়ঘর উত্তরপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় ডোবার পানিতে একটি গলিত মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, ‘ডোবার পানিতে গলিত মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে মক্রবপুর গ্রামের অটোরিকশাচালক আরমান হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের এক মাস পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাঙ্গলকোট থানা পুলিশের অভিযানে মনোহরগঞ্জ উপজেলার মুন্সিরহাট এলাকার সেলিমের গ্যারেজ থেকে আরমানের অটোরিকশাটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আরমানের লাশ বলে ধারণা করা হচ্ছে। লাশটি সম্পূর্ণ পঁচে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে লাশটি শনাক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd