• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অধ্যাপক সাঈদ-উর রহমানের মৃত্যু, শিক্ষা-সাহিত্য অঙ্গনে শোকের ছায়া এআইকে উৎপাদনশীলতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না

অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে যাযাবর জীবনযাপনের প্রস্তুতি নিচ্ছেন

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে যাযাবর জীবনযাপনের প্রস্তুতি নিচ্ছেন

জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই তারকা ছয় সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্যাশন ম্যাগাজিন ল’ অফিশিয়েলকে দেওয়া সাক্ষাৎকারে জোলি জানান, তিনি আপাতত একটি ‘যাযাবর’ জীবন বেছে নিতে চান। তিনি বলেন, ‘আমার জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।’

জোলি আরও জানান, কোথাও স্থায়ীভাবে থাকার পরিকল্পনা আপাতত নেই। তবে তিনি মায়ের স্মৃতি ও পারিবারিক ছবিগুলো একটি নির্দিষ্ট জায়গায় রেখে যেতে চান।

যুক্তরাষ্ট্র ছাড়লেও তিনি নিজের ক্রিয়েটিভ ফ্যাশন হাউসকে আন্তর্জাতিকভাবে প্রচার করতে চান এবং জাতিসংঘ ও তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে মানবিক কাজ চালিয়ে যাবেন। প্রথমে তিনি কয়েক মাস কম্বোডিয়ায় কাটানোর পরিকল্পনা করেছেন।

চলতি বছরের মে মাসে জোলি ক্যালিফোর্নিয়ার ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের বাড়িটি বিক্রির সিদ্ধান্ত নেন। তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা তিনি বহু বছর ধরেই ভাবছেন।

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত জোলিকে যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছিল। গত জুলাইয়ে যমজ সন্তানদের ১৮ বছর পূর্ণ হওয়ায় এখন সেই আইনি বাধ্যবাধকতা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd