• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন চট্টগ্রামে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু ইসলামের নামে ঘৃণা ছড়ানোদের সমালোচনা করলেন রাশেদ খাঁন মোদী-শি বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন বার্তা প্রকাশ বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি কর্ণফুলী ইপিজেডে দুই দশকে রপ্তানি ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান: যুদ্ধের জন্য সেনাবাহিনীর সঙ্গে লড়াই করুন, নাগরিকদের মারবেন না ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ, শ্রমিকদের সহায়তায় টাকা তোলার দাবি বিএনপির ঝাড়ু মিছিলের মাধ্যমে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ কালিহাতী পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের নির্মাণকাজ বিলম্বিত

শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

১০

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হর্ষবর্ধন শ্রিংলা ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা যা বলছেন তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই।

তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের স্বার্থে ভারতের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।

হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করা কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। নির্বাচিত নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বজায় রাখা দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় ইতিবাচক বার্তা বহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd