• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নরসিংদীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে নারীর লিখিত অভিযোগ গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা

ছাত্রদল নেতার বাসায় বিদেশি মদ উদ্ধার, ডিবির অভিযান

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
ছাত্রদল নেতার বাসায় বিদেশি মদ উদ্ধার, ডিবির অভিযান

১০২

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের পর মদের পরিমাণ, উদ্ধার তালিকা ও আটকের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযানে প্রায় ২০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে এবং এ সময় দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটকের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

একাধিক সূত্রের দাবি, অভিযানের সময় ছাত্রদল নেতা সাগর ঘটনাস্থলে ছিলেন এবং তাকে আটক করা হয়েছে। তবে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা দাবি করেছেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।

মোহাম্মদ আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী বলে জানা গেছে।

অভিযানে উদ্ধারকৃত বিদেশি মদ এবং আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানিয়েছেন, আগামীকাল (১০ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd