• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

সাতকানিয়ায় বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
সাতকানিয়ায় বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ১

১১৩

চট্টগ্রামের সাতকানিয়ায় বিরোধ মীমাংসার জন্য আয়োজিত বৈঠকে ছুরিকাঘাতে হামিম (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কেরানিহাট সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোলতান সওদাগরের বাড়ি এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

জানা গেছে, কেরানিহাট সিটি সেন্টার এলাকার দ্বিতীয় তলায় চায়ের দোকানে একটি বিরোধ মীমাংসার জন্য কয়েকজন জড়ো হয়েছিল। সেখানে হামিম ও রোহানের মধ্যে মারামারি শুরু হলে রোহান ছুরি দিয়ে হামিমের পেটে আঘাত করে। পরে রোহান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করেন এবং পুলিশে সোপর্দ করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত হামিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd