• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গুলশান-২ থেকে ১,০০১ বোতল বিদেশি মদ ও বিয়ারসহ একজন গ্রেপ্তার তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালের মান নিয়ে অসন্তোষ, তদন্তের আশ্বাস খাদ্য বিভাগের সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত।  সাতক্ষীরার কৃষ্ণনগরে চলাচলের পথ বন্ধের অভিযোগ, দুর্ভোগে পরিবার যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ রায়পুরায় চলন্ত বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসার গুলিসহ নারী আটক নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ১৫ হাজার টাকা পঞ্চগড়ে সড়কের টোল আদায়ে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের দাবি

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন রানওয়েচ্যুত, নিহত ৫

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো প্লেন রানওয়েচ্যুত, নিহত ৫

৬৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের সময় একটি অ্যামাজন কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, ‘টুয়েন্টিওয়ান এয়ার’-এর ফ্লাইট ৭৯৫৮, যা প্রাইম এয়ার হিসেবে পরিচালিত হচ্ছিল, রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়। পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি অবতরণের সময় একাধিক যানবাহনকে ধাক্কা দেয় এবং এতে আগুন ধরে যায়।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ জানান, এই ঘটনায় মোট ১০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টারে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ৬০টিরও বেশি ইউনিট অংশ নেয়।

দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) মায়ামি বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করে। এছাড়া বিমানবন্দরের সমস্ত রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। অ্যামাজন কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সাথে মিলে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd